ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান: এনসিপির ২৭ দফা প্রস্তাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

আজ শনিবার, ৪ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ৩টায় সিলেটের আম্বরখানাস্থ ক্রিস্টাল রোজ হোটেলের বেঙ্কুয়েট হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সিলেট জেলা ও মহানগর-এর উদ্যোগে “সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান” শীর্ষক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় এনসিপি-এর পক্ষ থেকে ২৭ দফা প্রাথমিক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জনাব এহতেশাম হক।

তিনি বলেন, “সিলেটের যানজট শুধু একটি নগর সমস্যা নয়, এটি নাগরিক জীবন, অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই অংশগ্রহণমূলক নীতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।”

এনসিপির উপস্থাপিত ২৭ দফা প্রস্তাবনার মূল দিকগুলো হলো- অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন ও গবেষণাভিত্তিক তথ্য প্রকাশ, যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন, গ্যারেজ তালিকা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড, চার্জিং স্টেশন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ফি নির্ধারণে আলোচনা ও রেকার ফি বৈষম্য দূরীকরণ, পরিবেশবান্ধব ডিসপোজাল ও চার্জিং নীতি গ্রহণ, সড়ক প্রশস্তকরণ ও অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থানান্তর, উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধতা ও হাসান মার্কেট সংস্কার, হকার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ট্রাফিক সিস্টেম প্রবর্তন ও টার্মিনাল স্থানান্তর, মাজার এলাকা ব্যবস্থাপনা ও যানবাহনের জন্য আলাদা লেন চালু, নির্দিষ্ট রোডে যানবাহনের সীমা নির্ধারণ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ, ট্রাফিক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু, পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি নিশ্চিত করা।

প্রেস কনফারেন্সে বক্তারা আশা প্রকাশ করেন যে, সিলেটের যানজট সমস্যার টেকসই সমাধানে এই ২৭ দফা প্রস্তাবনা স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান: এনসিপির ২৭ দফা প্রস্তাবনা

আপডেট সময় : ০২:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫