ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

শপথ নিচ্ছেন আরিফুল হক চৌধুরী; নির্বাচনী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার শপথ গ্রহণকে সামনে রেখে এক বিবৃতিতে তিনি বলেন,  সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ে আমি অঙ্গীকারবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেভাবেন আপন করে নিয়েছেন, তার জন্য আমি ঋণী।

এলাকার মানুষের প্রতি বিশেষ বার্তায়  তিনি উল্লেখ করেন, সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়। ইনশাহ আল্লাহ, আমি প্রতিজ্ঞা করে বলছি, আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শপথ নিচ্ছেন আরিফুল হক চৌধুরী; নির্বাচনী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা

আপডেট সময় : ০৮:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬