ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ “সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

রাঙ্গুনিয়ায় সেনা সদস্যদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার, বিএনপির ৪ নেতা বহিষ্কার

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে অস্ত্র ও গোলাবারুদ থাকার সত্যতা যাচাইয়ের জন্য যাওয়া দুই সেনাসদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে রাঙ্গুনিয়ায় কর্মরত সেনা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় স্থানীয় যুবদলের ১০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, রাঙ্গুনিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গাজী জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছু সওদাগর ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ।

এর আগে, গতকাল ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. পারভেজ (৩৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে এবং স্থানীয় এক যুবদল নেতার ছোট ভাই।

স্থানীয়রা জানায়, রাঙ্গুনিয়া উপজেলা অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনীর গোয়েন্দা দলের দুই সদস্য গোপন সূত্রে সংবাদ পান, রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রোয়াজারহাট বাজারে মেসার্স গাজী জসিম এন্টারপ্রাইজ নামের দোকানের ভেতরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সংবাদের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য তারা বুধবার বিকেলে ওই প্রতিষ্ঠানে যান। এ সময় গ্রেফতার আসামিসহ অন্যরা তাদের কর্তব্যকাজে বাধা দেয়। একপর্যায়ে সেনাসদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে রাঙ্গুনিয়ার অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাসদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ায় সেনা সদস্যদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার, বিএনপির ৪ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪