ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

ভোক্তার ওপর হামলার ঘটনায় বনানীর স্টার কাবাবের ১১জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

ভোক্তাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় রাজধানীর বনানীর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গত রবিবার সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক সাংবাদিককে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করে স্টার কাবাবের কর্মীরা। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার মো. মুসলিমসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলকের ওপর হামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক জানান, গত রবিবার দুপুরে তার এক বন্ধুকে নিয়ে বনানীর স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানি খেতে যান। পরিবেশন করা খাবারে গন্ধ পাওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার প্রত্যুত্তরে বলেন, ‘জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়।’ এ কথা শুনে অলক প্রতিবাদ করলে সেখানে থাকা আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা সাংবাদিক অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান। নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন তাকে। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের বনানী শাখার আগের ম্যানেজার মো. মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করায় সোমবার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মো. রাসেল হাওলাদার।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোক্তার ওপর হামলার ঘটনায় বনানীর স্টার কাবাবের ১১জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪