ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ

বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: সিলেটে আইজিপি

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম বলেছেন, বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে। এটা আইনত বন্ধ থাকার কথা থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।

রবিবার (১৯ মে) সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তাঁর কাছে প্রশ্ন ছিলো -বাংলাদেশে বিভিন্ন ঘটনায় নারী ও পুরুষদের গ্রেপ্তার করার পর আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যমের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে বিচারের আগেই তারা জনমনে দোষী বলে চিহ্নিত হয়ে যান। এরকম কর্মকাণ্ড বন্ধ করার বিষয়ে ২০১২ সাথে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তারপরেও সেটি বন্ধ হয়নি। বিচারের আগেই ‘মিডিয়া ট্রায়াল’ কি আইনের লঙ্ঘন নয়? এগুলো বন্ধ করতে আপনি কী ভূমিকা নেবেন?

জবাবে আইজিপি বলেন, বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ অমানবিক। তারপরও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক বা অভিযানের বিষয় ছড়িয়ে পড়ে।’মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। এরই মধ্যে দেশে সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোন কিছু ঘটার আগেই পুলিশ তথ্য জেনে যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম এবং অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

এর আগে আইজিপি সিলেট পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুম উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: সিলেটে আইজিপি

আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪