ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- ২৭নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে খন্দকার মুক্তাদির

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান রয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা ও আকাঙ্খা কি বুঝতে হবে। যুব সমাজের আকাঙ্খা কি তাও বুঝতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতেও প্রস্তুত রয়েছে।

তিনি আরোও বলেন, বিএনপি দেশের মানুষের পাশে রয়েছে আগামীতেও থাকবে। বিএনপি’র প্রতিটি কর্মীকে দেশ ও দেশের জনগনের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুসারে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ এবং দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরওয়ার রেজা, কৃষি বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান জুবেদ, সদস্য মকবুল হোসেন, মঈন খান, বজলুর রহমান ফয়েজ।

আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জমির মিয়া, সুহেল আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিছবাহ উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতাহির হোসেন জিহাদ, ফরিদ আহমদ, আব্দুল আলী, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাকিব খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- ২৭নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে খন্দকার মুক্তাদির

আপডেট সময় : ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪