ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

বায়তুল মোকাররমের খতিবসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

মাওলানা সাদ কান্ধলভীর সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগে বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ও হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীসহ দেশের শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মো. যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের এক অনুসারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপরাপর বিবাদীরা হলেন- ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর বিবাদীরাসহ কিছু আলেম শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। মানহানিকর এমন বক্তব্যে এ ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে ৫০০ (পাঁচশত) কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ জানান, ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে রোববার (১ ডিসেম্বর) মামলাটির আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বায়তুল মোকাররমের খতিবসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মানহানি মামলা

আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪