ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে কারা থাকবেন—নতুন রাষ্ট্রাচার নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে কারা থাকবেন—নতুন রাষ্ট্রাচার নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার বিষয়ে নতুন রাষ্ট্রাচার নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে নির্দিষ্ট কয়েকজন শীর্ষ ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিমানবন্দরে উপস্থিত থাকবেন—
☞মন্ত্রিসভার জ্যেষ্ঠতম ১ (এক) জন মন্ত্রী
☞বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ
☞মন্ত্রিপরিষদ সচিব
☞প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ নির্দেশনায় আরও বলা হয়েছে, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা পূর্ববর্তী নির্দেশনা বাতিল করে নতুন এই রাষ্ট্রাচার কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি অবগতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনের সময় রাষ্ট্রাচারকে আরও সুশৃঙ্খল ও প্রটোকলসম্মত করতে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে কারা থাকবেন—নতুন রাষ্ট্রাচার নির্ধারণ

আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬