ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

জীবন বীমা কর্পোরেশনের দাবীর চেক হস্তান্তর

পরিবারের স্বার্থে মিতব্যয়ী হয়ে সঞ্চয় রাখতে হবে- আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মৃত্যু আমাদের অবধারিত। কখন কার ডাক আসে আমরা কেউ বলতে পারি না। তাই আমাদের পরিবারের স্বার্থে মিতব্যয়ী হয়ে সঞ্চয়ের মনোভাব রাখতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আমরা আমাদের সন্তানাদিগকে স্বাচ্ছন্দের জীবন উপহার দিতে পারি।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশন এর উদ্যোগে দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে এবং ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে ১৯৭৩ সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অবদান তৎকালীন সময় নতুন স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীমা শিল্পকে ঢেলে সাজানোর লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে। স্মার্ট অর্থনীতির উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।

সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় নিশাত আনজুম এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (প্রশাসন) উপ সচিব আবুল খায়ের মো. হাফিজুল্লাহ খান।

দাবীর চেক বিতরণ অনুষ্ঠানে ৫জনকে মুত্যুদাবীর ৬৪ লক্ষ ৯৬ হাজার ৫শত ৬ টাকা ও মেয়াদোত্তর বীমাদাবীর ৮জনকে ১ কোটি ৩ লক্ষ ৮৬ হাজার ৪শত ৪০ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসন, জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীবন বীমা কর্পোরেশনের দাবীর চেক হস্তান্তর

পরিবারের স্বার্থে মিতব্যয়ী হয়ে সঞ্চয় রাখতে হবে- আনোয়ারুজ্জামান চৌধুরী

আপডেট সময় : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪