ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসে তেমুখী পয়েন্ট থেকে আটক

জালালাবাদ থানার অভিযানে রোহিঙ্গা যুবক আটক

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

সিলেট নগরের জালালাবাদ থানার অভিযানে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি শহীদুল আমিন (১৯), পিতা মৃত নুরুল বশর, কক্সবাজারের উখিয়া ক্যাম্প-২ এর বাসিন্দা।

পুলিশ জানায়, তিনি আরও দুইজন বাংলাদেশি সমবয়সী বন্ধুর সঙ্গে শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন। শনিবার (১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নগরের তেমুখী পয়েন্ট এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নগরজুড়ে নিরাপত্তা জোরদার ও নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসে তেমুখী পয়েন্ট থেকে আটক

জালালাবাদ থানার অভিযানে রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬