ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টায় মহানগর বিএনপির দুই নেতাসহ ৬জন আটক

শাহজাহান আহমদ, ওসমানীনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট মহানগর বিএনপির দুই নেতাসহ ছয়জনকে আটক করেছে সিলেট জেলা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল, দুইটি মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন সিলেট সিটির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার ভার্থখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২), সিলেট শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহমদ (৩২), জৈন্তাপুর বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন আহাম্মেদ (২৫) ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর তৃতীয় খণ্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির একটি ট্রাক সিলেট নগরী থেকে ধাওয়া করেন বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। পরে সেটি ওসমানীনগর উপজেলার শেরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। সেখানে তাদের সঙ্গে থাকা আরও অনেকেই কৌশলে সটকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী জানান, চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টায় মহানগর বিএনপির দুই নেতাসহ ৬জন আটক

আপডেট সময় : ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪