ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

কাইয়ুম চৌধুরী সিসিকের প্রশাসক নিযুক্ত: তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪২২ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এক বিবৃতিতে কয়েস লোদী বলেন, “সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের প্রশাসক হিসেবে মনোনীত করে দেশনায়ক তারেক রহমান সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন। এই যোগ্য নেতৃত্ব সিলেট নগরীর উন্নয়ন ও জনসেবায় নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আব্দুল কাইয়ুম চৌধুরী একজন বিচক্ষণ ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে।”

বিবৃতিতে রেজাউল হাসান কয়েস লোদী নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, কাইয়ুম চৌধুরীর হাত ধরে সিসিকের নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাইয়ুম চৌধুরী সিসিকের প্রশাসক নিযুক্ত: তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা

আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬