ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

কমলগঞ্জে ইউএনওকে সংবর্ধনা ও দুস্হদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংবর্ধনা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ ‘পোরৈ অপোকপা মরুপ’-এর উদ্যোগে বুধবার বিকেলে কমলগঞ্জের হোমেরজান গ্রামের মালেম ইমা সিদবী মন্ডপে সংবর্ধনা অনুষ্ঠান হয়।

নবনিযুক্ত কমলগঞ্জের ইউএনও মাখন চন্দ্র সূত্রধর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি সিংহ।

ওইনাম পামহৈবা ও সুশীল সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি কল্যাণ পরিষদের সহ-সভাপতি রানা বাবু সিংহ, কমলগঞ্জ উপজেলার পিআইও প্লাবন পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অবুজম মনিভদ্র।

অনুষ্ঠানের শুরুতে পুরোহিত আমুসানা সকলের সর্বাঙ্গীন মঙ্গল  কামনা করে পবিত্র ধর্মগ্রন্থ পুয়া পাঠ করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় তিনি উদ্যোগকে সাধুবাদ জানান এবং  কম্যুনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কমলগঞ্জে ইউএনওকে সংবর্ধনা ও দুস্হদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫