ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ১৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে তাৎক্ষণিক পুলিশ অভিযানে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কলকাতায় গ্রেপ্তার, ১৪ দিনের রিমান্ড মুশফিক আনসারীসহ পাঁচ দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার “চলেন, যুদ্ধে যাই” — কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী  যুক্তরাষ্ট্রে শুরু হলো ‘ফ্রিডম প্লেন’ ভ্রাম্যমাণ প্রদর্শনী, তুলে ধরা হচ্ছে ঐতিহাসিক দলিল মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র‌্যাবের অভিযানে গ্রেফতার রুকন রমজানে মাজারে অশ্লীল গান ও জুয়ার ভিডিও প্রকাশ: সাংবাদিককে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, ড্রাইভার গ্রেফতার

এমপি আনারের মরদেহ কিমা করে ফ্ল্যাশ করা হয়েছে টয়লেটে: ডিবিপ্রধান হারুন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনার হত্যা তদন্তে এই মূহুর্তে ভারতের কলকাতায় অবস্থান করছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ।

তদন্তের স্বার্থে সোমবার (২৭ মে) সারাদিন বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। পরে সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবিপ্রধান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এমপি আনারকে হত্যার পর তার মরদেহটি কিমা করে পাবলিক টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে জড়িতরা।

হারুন অর রশিদ বলেন, শনিবার (২৫ মে) বিমানবন্দর থেকে বেরিয়েই আমরা নিউ টাউন থানার তদন্ত কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। সবকিছু পর্যবেক্ষণ করার পর আমরা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের সিআইডি প্রধানের সঙ্গে কথা বলেছি। কলকাতা পুলিশ যে ঘাতককে গ্রেফতার করেছে, তাকে নিয়ে আমরা আজও পুরো ঘটনাস্থল ঘুরে দেখলাম ও প্রতিটি জায়গায় কোথায় কী করেছে, সবটাই আমরা পাই টু পাই তার কাছ থেকে শুনেছি।

এর আগে গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজীম আনার। পশ্চিমবঙ্গে পৌঁছে ওঠেন বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এ সংসদ সদস্য।

নিখোঁজের বিষয়ে পরে একটি জিডি করেন আনারের বন্ধু গোপাল বিশ্বাস। এরপরই শুরু হয় খোঁজ। গত বুধবার (২২ মে) হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে মরদেহ মেলেনি সেখানে। এ ঘটনায় এখন পর্যন্ত কলকাতায় একজন ও বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য দিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের জট খোলেনি; মেলেনি মরদেহ কিংবা তার খন্ডিতাংশও।

তথ্যসূত্র আরটিভি নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি আনারের মরদেহ কিমা করে ফ্ল্যাশ করা হয়েছে টয়লেটে: ডিবিপ্রধান হারুন

আপডেট সময় : ০৫:০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪