ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিবের

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদরে বড়বাড়ী কলেজ মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের’ উদ্বোধন অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না যার কারণে সরকার বিতর্কিত হয়। কারণ এই সরকারের প্রধানের দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ।

সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমাদেরকে আরও সহনশীল হতে হবে; যাতে এই সরকার সুন্দর ও শৃঙ্খলভাবে সংস্কার কাজ সম্পন্ন করতে পারে। সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি বলেন, গেল ১৫ থেকে ১৬ বছরে ‘ফ্যাসিবাদী’ আওয়ামীলীগ সরকার দেশের রাজনীতি ও অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থা আমাদের আশা-আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে।

রাষ্ট্র কাঠামো ঠিক করতে বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে শুরু করেছে। তাদেরকে যদি সবাই সহযোগিতা করি, তাহলে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দিতে সক্ষম হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে। জাতির সামনে যে সংকট রয়েছে, তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।

আওয়ামীলীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭০০ মানুষকে গুম করে। তারা মানুষকে গুম ও খুন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ‘শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের’ ষষ্ঠতম প্রতিযোগিতায় এবার রংপুর বিভাগের আট জেলাসহ রংপুর মহানগর ও বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা ফুটবল দল এতে অংশ নিয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিবের

আপডেট সময় : ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪