ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর গণবিজ্ঞপ্তি: ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল হস্তান্তর নয়

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে কঠোর নিয়ম অনুসরণের নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রাইভিং লাইসেন্স যাচাই ছাড়া কোনোভাবেই মোটরসাইকেল হস্তান্তর করা যাবে না।

এসএমপি হেডকোয়ার্টার্স (বাড়ি নং-২২৮, রোড নং-১/এ, ব্লক-এফ, শাহজালাল উপশহর, সিলেট) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাকে অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে হবে। পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে তবেই মোটরসাইকেল ক্রেতার নিকট হস্তান্তর করতে হবে।

নির্দেশনা অমান্য করলে ক্রেতা ও বিক্রেতা—উভয়ের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসএমপি’র পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম (বিপি-৭২৯৯০৮০১৯৮)। তিনি মহানগরবাসীকে আইন মেনে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় সম্পন্ন করার আহ্বান জানান।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধ দমন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ লেনদেন ও কাগজপত্রবিহীন যানবাহন চলাচল বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর গণবিজ্ঞপ্তি: ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল হস্তান্তর নয়

আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬