ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজনীতিতে কৃতজ্ঞতার বিরল দৃষ্টান্ত—আরিফের প্রথম সফরেই গুরুর কবর জিয়ারত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

রাজনীতিতে কৃতজ্ঞতা ও শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নবনিযুক্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম সিলেট সফরেই তিনি কর্মসূচিতে রেখেছেন তাঁর রাজনৈতিক গুরু, প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান–এর কবর জিয়ারত। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে।

সিলেটের রাজনীতিতে আরিফুল হক চৌধুরীর হাতেখড়ি হয়েছিল সাইফুর রহমানের হাত ধরেই। উন্নয়ন ও সাংগঠনিক রাজনীতির পাঠও নিয়েছিলেন তাঁর কাছ থেকে। তাই রাজনৈতিক জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে গুরুকে স্মরণ করা—অনেকের চোখে এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং গভীর রাজনৈতিক বার্তা।

সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা ফেসবুকে লিখেছেন, “নবনিযুক্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার প্রথম সিলেট সফরের কর্মসূচিতে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের কবর জেয়ারতের কর্মসূচি রেখেছেন। খুবই অর্থবহ একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একজন রাজনৈতিক কর্মী তার প্রয়াত নেতার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন তা অনন্য।”

তিনি আরও উল্লেখ করেন, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও রাজনৈতিক শিষ্টাচারে এর গভীরতা অনেক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করবেন মন্ত্রী। সেখান থেকে সার্কিট হাউসে যাবেন, তবে প্রথম দিন আর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

শুক্রবার জুমার নামাজ আদায় ও জিয়ারত করবেন হযরত শাহজালাল মাজার-এ। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। শনিবার সকালে মৌলভীবাজারে গিয়ে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বরূনা মাদ্রাসা পরিদর্শন, পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারিবারিক কবর জিয়ারতও রয়েছে সূচিতে।

রোববার নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে দিনব্যাপী পরিদর্শন করবেন তিনি। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুরে ঢাকায় ফিরবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রীসভায় জায়গা পাওয়া আরিফুল হক চৌধুরীর এই সফর শুধু আনুষ্ঠানিক নয়—এটি রাজনৈতিক বার্তাও বহন করছে। গুরুকে স্মরণ করে সফর শুরু করা যেন সিলেটবাসীর আবেগ ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার কৌশল।

মন্ত্রী হয়েও গুরুকে ভুলেননি আরিফ, এটাই কি তাঁর রাজনীতির আসল শক্তি !

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজনীতিতে কৃতজ্ঞতার বিরল দৃষ্টান্ত—আরিফের প্রথম সফরেই গুরুর কবর জিয়ারত

আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬