ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১২:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার কামনায় সিলেট মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ এশা ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকীর বাসায় আয়োজিত এ দোয়া মাহফিলে ১৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ ও আব্দুল মুকিত, মহানগর বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মিনহাজুর রহমান মিনহাজ, ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ রুমান খান, ওয়ার্ড বিএনপি নেতা এডভোকেট শিপু, ওয়ার্ড বিএনপি নেত্রী কামরুন্নাহার চৌধুরী তিন্নি, যুগ্ম সম্পাদক সাকের আহমদ ও আব্দুল হক সুন্না, দপ্তর সম্পাদক সিরাজ আহমদ, যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, রাহেল চৌধুরী, সৈয়দ সাদিকুজ্জামান সাদি প্রমুখ।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ার পূর্ব ও পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা ও অধিকারের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, পুরো জাতির প্রত্যাশা।

বক্তারা আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে উঠা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি এনে দেবে।

দোয়া মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হয়।
১৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫