ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না।

তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি টিভি চ্যানেলকে শামীম ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেছেন। রাত ৯টা ৫ মিনিটের শামীম ওসমানের ছবি তুলেন তিনি।

তিনি বলেন, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন।

প্রসঙ্গত, সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিন্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান !

আপডেট সময় : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪