ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

আলোচিত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা-শাকিল বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে ডিবিতে হস্তান্তর করে। তাদের উত্তরা পূর্ব থানার একটি মামলায় আজ বুধবার বিকেলে গ্রেপ্তার দেখানো হয়। একটি অসমর্থিত সূত্রে জানা যায়, কয়েকটি গোয়েন্দা সংস্থা তাদেরকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচিত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা-শাকিল বিমানবন্দরে আটক

আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪