ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদালতে সালমান এফ রহমানকে ডিম মারা সেই আইনজীবীর ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ইনাজামুল হক সুমন নিহত হয়েছেন। শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলে করে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হন আতিক হাসান। দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে।

সুমনের ফেসবুক আইডি থেকে জানা গেছে, বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন তিনি।

তথ্যসূত্র:যমুনা টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতে সালমান এফ রহমানকে ডিম মারা সেই আইনজীবীর ইন্তেকাল

আপডেট সময় : ০২:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪