ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেটে পুলিশের অভিযানে কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি উদ্ধার

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৭:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৪টি ট্রাক ভর্তি চোরাই পথে আনা দুই হাজার একশত চৌদ্দ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি ঊনসত্তর লক্ষ বার হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, এসএমপি (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার নেতৃত্বে জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে গতকাল ৬ জুন ভোর অনুমান ৫.৩০ ঘটিকায় ১৪ টি ট্রাক যোগে আসা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকাস্থ ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় চিনি বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করার পর চিনির চালান ১৪টি ট্রাকে লোড করে কোম্পানীগঞ্জ সীমান্ত হতে জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ উমাইরগাঁও ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে অতি কৌশলে কতিপয় চোরাকারবারীর ছত্র ছায়ায় পুলিশি পাহারা এড়িয়ে সিলেট শহরে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর), অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর), সহকারি পুলিশ কমিশনার, জালালাবাদ থানা, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), জালালাবাদ থানা, এসআই (নিঃ)/ মোঃ সালাহ্ উদ্দিন, ইনচার্জ, শিবেরবাজার পুলিশ ফাঁড়ি, এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান, এসআই (নিঃ)/মোঃ মাহাবুর আলম মন্ডল, এসআই (নিঃ)/ নিহারেন্দু তালুকদার সহ সঙ্গীয় অপরাপর অফিসার ও ফোর্সসহ শিবেরবাজার এলাকাস্থ উমাইগাঁও ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশী করাকালে তল্লাশী চৌকি থেকে অনতি দূরে ভারতীয় চিনি ভর্তি ১৪টি ট্রাক গাড়ির একটি বিশাল বহর সহ চোরাচালানকারীদের সম্মুখভাগে পুলিশি নজরদারী নিরিক্ষা পার্টি বহনকারী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল ফেলে ট্রাকের চালক সহ সকল চোরাকারবারী বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। অভিযানে পুলিশ তাৎক্ষনিক সময়ে ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি (FZS) মোটরসাইকেল আটক করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃত ১৪টি ট্রাকে থাকা দুই হাজার একশত চৌদ্দ বস্তা ভারতীয় চিনি, যার প্রতি বস্তায় ৫০ (পঞ্চাশ) কেজি হিসাবে ১,০৫,৭০০ কেজি ভারতীয় চিনি, ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তথ্যানুসন্ধানে জানা যায়, জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য, প্রতি কেজি ১৬০ টাকা ধরে (১৬০ X১,০৫,৭০০)= ১,৬৯,১২,০০০/-(এক কোটি ঊনসত্তর লক্ষ বার হাজার) টাকা।

থানা সূত্রে জানা যায়, আটককৃত মালামাল সহ জালালাবাদ থানায় এসআই (নিঃ)/ মোঃ সালাহ্ উদ্দিন বাদী হয়ে এজাহার দায়েরে জালালাবাদ থানার মামলা নং-৫/৮৪, তারিখ: ০৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর-25 B(1)(b)/25 D রুজু করা হয়।

সূত্রে জানা যায়, ঘটনার প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত চোরাকারবারীদের সনাক্ত করণসহ নাম-ঠিকানা সংগ্রহে জালালাবাদ থানা পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের অভিযানে কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি উদ্ধার

আপডেট সময় : ০৭:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪