ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসমানীনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় ১ জন নিহত

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের ওসমানীনগর উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন বেতখাই গ্রামের শফিকুর রহমানের ছেলে।  এ ঘটনায় মহিলাসহ ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উছমানপুর ইউনিয়নের বেতখাই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সাথে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জিলু মিয়া তার মেয়ের কবর জিয়ারত করে প্রতিপক্ষের ঘরের সামন দিয়ে আসার সময় তাকে মারপিট করার অভিযোগ উঠে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিমাংসা করে দেওয়ার জন্য রবিবার (১১ ফেব্রুয়ারি) বিচারের দিন তারিখ ধার্য করেন। কিন্তু মিমাংসার পূর্বেই শনিবার সকাল সাড়ে ৮টায় জিলু মিয়াদের উপর গণি মিয়া, বাদশা মিয়া , কাদির মিয়া, শাহিন মিয়া ও সুমন মিয়া হামলা চালান। 

এসময় জিলু মিয়া, তার স্ত্রী হেনা বেগম, ছেলে রাসেল মিয়া, জাকির মিয়ার ছেলে মাহিদ ও নুরুল, ঝুনু মিয়ার স্ত্রী মমতা বেগম, শফিক মিয়ার মেয়ে হাছনা বেগম ও নাজমা বেগম আহত হন। হামলার সময় আনোয়ার হোসেন গরু নিয়ে বাড়ির নিকটবর্তী মাঠে গিয়েছিলেন। প্রতিপক্ষ সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন মারা যান। এছাড়া আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা অভিযানে রয়েছি, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় ১ জন নিহত

আপডেট সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪