ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ বিতরণ করলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৭:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৪০১ বার পড়া হয়েছে

স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি।

৮ এপ্রিল (সোমবার) দুপুর ২ টায় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বন্ধু, গরীবের বন্ধু। সেজন্য টিসিবি’র মাধ্যমে নিত্যপণ্য দ্রব্য কমমূল্যে সরবরাহ, ৫০ লক্ষ পরিবারকে বিভিন্ন ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালু আছে। যাতে জনগণ সুখে শান্তিতে থাকে। আজকের এ কার্যক্রম তারই অংশ। এটির কলেবর ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।

সহকারী কমিশনার নিশাত আনজুমের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য শফিউল আলম জুয়েল, সদর আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ও ডেইলি সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ প্রমুখ।

অনুষ্ঠানে মোট ১০ জনকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ বিতরণ করলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন

আপডেট সময় : ০৭:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪