ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্বাধীনতা দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেট’র আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান হেলেন আহমেদ বলেছেন, আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় ও বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার এই দিন। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার নারীদের জন্য নানানভাবে কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
তিনি রবিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ জাতীয় মহিলা সংস্থা সিলেট এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য মাধূরী গুন, কামরুন্নাহার, জহুরা আক্তার, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রোকসানা আক্তার, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
এর পূর্বে সকালে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ সহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাধীনতা দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেট’র আলোচনা সভা

আপডেট সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪