ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

‘সুশৃঙ্খল ও সমতার বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে এনসিপি থেকে মাঠে মাসুদুর রহমান মাসুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

সুন্দর, সুশৃঙ্খল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন মো. মাসুদুর রহমান মাসুদ। গণতন্ত্র, সুশাসন ও তরুণ প্রজন্মকে কেন্দ্র করে নিজস্ব ভিশন সামনে এনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, “তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্ববোধ দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমার লক্ষ্য একটি সুন্দর, সুশৃঙ্খল, দায়িত্বশীল ও স্বনির্ভর বাংলাদেশ তৈরি করা—যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে বাঁচবে, শিক্ষা ও কর্মসংস্থান হবে সবার অধিকার।”

তিনি জানান, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তরুণ সমাজকে মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগাতে চান তিনি। দুর্নীতি, বৈষম্য ও অরাজকতামুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

মাসুদ বলেন, “আমরা তরুণেরা চাই এমন একটি বাংলাদেশ—যেখানে দুর্নীতি, বৈষম্য ও অরাজকতার জায়গা নেই। কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভিন্নধারার রাজনীতি দিয়েও জনগণের আস্থা অর্জন করা সম্ভব।”

নিজের শিক্ষা ও পেশাগত ব্যাকগ্রাউন্ড তুলে ধরে তিনি বলেন, সিলেটের মদন মোহন কলেজ ও এমসি কলেজ থেকে পড়াশোনা শেষ করে সিলেটে দুই বছর শিক্ষকতা করেছেন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সেখানে শিক্ষকতা ছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। ওই অভিজ্ঞতা দেশের শিক্ষা, মানবাধিকার ও সুশাসন ব্যবস্থায় কাজে লাগাতে চান বলেও জানান তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মাসুদ বলেন,
“২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জনমতের প্রকাশ। আগামী নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। তাই গণতন্ত্র ও জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম ঐকমত্য ও সহনশীলতা জরুরি।”

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে মাসুদের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে নেতারা জানান, তৃণমূলের মতামত ও মূল্যায়নের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, হামিদুর রহমান খোকন, রিয়াজুল ইসলাম, আখলাকুর রহমান ও জুনায়েদ আহমদ সুলতান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সুশৃঙ্খল ও সমতার বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে এনসিপি থেকে মাঠে মাসুদুর রহমান মাসুদ

আপডেট সময় : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫