ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন ! 

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপিতে ফের পদ

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেলেন নাসিম হোসাইন। তার দলীয় সকল পর্যায়ের পদে থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। নাসিম হোসাইনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার (২৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নাসিম হোসাইনের স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার নাসিম হোসাইন বলেন, “আমি আগেই সভাপতি ছিলাম, শুধু দায়িত্বে ছিলাম না। এখন আবার দায়িত্ব ফিরে পেয়েছি।”

কাউন্সিলের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাসিম হোসাইন। তবে গত বছরের আগস্টের পর তার পদ স্থগিত করে মিফতা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাসিম হোসাইন দেশের বাইরে অবস্থান করায় দলীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা যায়।

স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে আবারও আনুষ্ঠানিকভাবে সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ফিরলেন নাসিম হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন ! 

আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫