সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা
- আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সিলেট জেলা প্রেসক্লাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিলেট প্রতিনিধি উদ্দিন শিমুল, দীপ্ত টিভির প্রতিনিধি জয়ন্ত কুমার দাস এবং সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র সাব এডিটর মো. শাকিলুজ্জামান প্রমুখ।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের মিডিয়া কর্মকর্তা এবারহার্ড লাউয়ি, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ইইউ’র দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ক্রিশ্চিয়ান কেইলবাচ ও বাম্বি বাদিবাঙ্গোভা, এবং ইইউ প্রতিনিধি দলের সহকারী ফাইয়াজ তাইফুর।
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, কার্যনির্বাহী সদস্য তুহিন আহমেদ ও রাজিব রাসেল।
এছাড়াও ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, স্টার নিউজ ও আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ফয়জুল আহমেদ, দৈনিক খোলা কাগজের ব্যুরো প্রধান মোহাজিরুল ইসলাম রাহাত, বার্তা২৪ডটকমের সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী, স্টার নিউজ সিলেটের ভিডিও জার্নালিস্ট এহিয়া আহমদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশার কথা জানান এবং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। সাংবাদিকরাও মাঠপর্যায়ের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।




















