ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫০৪ বার পড়া হয়েছে

নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেলের পিতা এলাকার সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ মুরব্বি ও সাবেক শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী (বয়স: ৮৫ বছর) গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমের ইন্তেকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর ঝেরঝেরীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হয়ে মরহুমের মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫