ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মেলন সদর দপ্তরের কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ২৭ নভেম্বর ৫.৩০ মিনিটে মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা একত্রিত থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস, উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, এন‌এস‌আই এর প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ,জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪