ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রমজানের প্রথম দিনেই মানবিক চমক: রেজাউল হাসান কয়েস লোদীর ‘ফুড প্যাক’ নগরজুড়ে আলোচনায়

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪০১ বার পড়া হয়েছে

পবিত্র রমজানের প্রথম দিনেই মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। ব্যক্তিগত উদ্যোগে নগরীর বিভিন্ন পেশাজীবী মধ্যবিত্ত পরিবারের মাঝে ‘ফুড প্যাক’ বিতরণ করে তিনি জানান দিলেন—সহমর্মিতাই রমজানের আসল শিক্ষা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে নীরবে কষ্ট করা পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপকারভোগীদের অনেকেই বলেন, “লোকলজ্জায় আমরা কারও কাছে চাইতে পারি না—আজ কেউ আমাদের কথা ভেবেছে।”

বিতরণকালে কয়েস লোদী বলেন,“রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে আছে। তারা কারও কাছে হাত পাততে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও জানান, কেবল একদিনের কর্মসূচি নয়—পুরো রমজানজুড়ে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকন ও সৈয়দ আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, তারেক আহমদ খান ও সৈয়দ লোকমানুজ্জামান লোকমান।

সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, আব্দুল মালিক সেকু, আব্দুল্লাহ শফি সাহেদ ও মুহিব আহমদও উপস্থিত ছিলেন।

সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা ও এম এ মতিন, বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি মামুন হাসান, দুলাল হোসেন, শাহ মো. কয়েস আহমদ, জাবেদ আহমদ এবং বিএমজেএ সিলেটের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানের প্রথম দিনেই মানবিক চমক: রেজাউল হাসান কয়েস লোদীর ‘ফুড প্যাক’ নগরজুড়ে আলোচনায়

আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬