ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

মানববন্ধন কর্মসূচি স্থগিত: আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে পূর্বনির্ধারিত আগামীকালকের মানববন্ধন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবার শ্রদ্ধাভাজন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ হায়াতুল ইসলাম আখুঞ্জির বিশেষ অনুরোধ ও আশ্বাসের ভিত্তিতে। তাঁরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে এবং বিষয়টির একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সর্বাত্মক সহযোগিতা করে এই উদ্যোগকে সফল করে তুলবেন এবং সকলের স্বার্থ সংরক্ষণের দিকেই অগ্রাধিকার দেওয়া হবে।

কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানববন্ধন কর্মসূচি স্থগিত: আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস

আপডেট সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫