ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪৭৮ বার পড়া হয়েছে
  1. সিলেটের সড়ক যেন এখন প্রতিদিনের মৃত্যুর মঞ্চ। আইন আছে, প্রচার চলছে, নিরাপত্তা উদ্যোগ নেওয়া হচ্ছে—তবু মৃত্যুর মিছিল থামছে না।
  • শনিবার (১৭ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জে পৃথক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

ওসমানীনগরে বাস সংঘর্ষ: নিহত ২, আহত ৫
সকাল সাড়ে ৬টার দিকে সিলেট–ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় শ্যামলী ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের সুপারভাইজার মুজিবুর রহমান (৫৫) ও হেলপার বকুল রবিদাশ (২৬) নিহত হন। আহত অন্তত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতকে পিকআপ–বাস সংঘর্ষে চালক নিহত:
সকাল ৭টার দিকে সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার বুড়াইরগাঁও এলাকায় এনা পরিবহনের বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রাকিব হোসেন (৩০) নিহত হন। পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়, আর বাসটি পাশের খালে উল্টে পড়ে। আহত অন্তত ৮ জন।

জকিগঞ্জে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু:
দুপুরে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারে মাদরাসা শিক্ষার্থী জুবায়ের আহমদ (৯) মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছে। পুলিশ ইতোমধ্যে উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা করছে।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নানা প্রচেষ্টা থাকলেও অদক্ষ চালক ও খামখেয়ালিপনা এখনও প্রাণঘাতী দুর্ঘটনার প্রধান কারণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ

আপডেট সময় : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬