ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

প্রশাসনের ঢিলেমীর কারণে তুরাব হত্যাকারীরা ধরাছোয়ার বাইরে-এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, প্রশাসনের ঢিলেমীর কারণে তুরাব হত্যাকারীরা এখনো ধরাশোয়ার বাইরে আছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাহাদতবরণকারী সিলেটের সাংবাদিক এটিএম তুরাবের সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

নুরুল হুদা জুনেদ বুধবার (২ এপ্রিল) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সাথে ঈদ উত্তর সাক্ষাৎ ও কুশল বিনিময়কালে এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরে শহীদ এটিএম তুরাবের নিজ বাসভবনে এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, শহীদ তুরাবের বড় ভাই আবুল কালাম মো. শরীফ ও আবু জাবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিয়ানীবাজার উপজেলার সংগঠক শাহরিয়ার ইমন সানি,ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলা সদস্য সচিব আব্দুল ওয়াহিদ উমায়ের, এনসিপি বিয়ানীবাজারের সংগঠকবৃন্দ যথাক্রমে এনায়েত হোসেন ,আবিদ আহমদ,সুপ্রিয় বড়ুয়া ,আমজাদ হোসেন, মিনহাজুল আলম, দেলওয়ার হোসাইন চৌধুরী প্রমুখ।

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ শহীদ তুরাবের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। তুরাব হত্যার মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।তিনি বলেন, চব্বিশের ১৯ জুলাই তুরাব খুন হয়েছেন। এখন পর্যন্ত অভিযুক্ত আসামীদের কোন অভিযোগপত্র (চার্জশীট) দিতে পারেনি পুলিশ। তদন্তকারী কর্মকর্তা আরো আন্তরিক হলে বিচারকার্য ত্বরান্বিত হত বলে মন্তব্য করেন তিনি।

নুরুল হুদা জুনেদ বলেন, রহস্যজনক কারণে প্রশাসন জুলাইয়ের ছাত্র নাগরিক হত্যাকারী খুনী অপরাধীদের গ্রেফতার করছে না।ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে সিলেট নগরীতে মিছিল করছে। তিনি এটিকে প্রশাসনিক দূর্বলতা উল্লেখ করে বলেন, অবিলম্বে তুরাব হত্যাকারীসহ সিলেটে নিহত সকল শহীদদের খুনীদের গ্রেফতার করতে হবে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শক্তি শহীদ, আহত ও আন্দোলনকারী অংশীজনদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় শহীদ পরিবার ও আহতদের পাশে আছে বলে অভিহিত করেন এনসিপি নেতা নুরুল হুদা জুনেদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশাসনের ঢিলেমীর কারণে তুরাব হত্যাকারীরা ধরাছোয়ার বাইরে-এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা

আপডেট সময় : ১২:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫