ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

পবিত্র রমজান উপলক্ষ্যে সিলেট নগরীর ইমাম-মুয়াজ্জিদগণকে সম্মানী প্রদান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৪৬৯ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো: রেজা-উন-নবী বলেছেন, আমাদের মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

পবিত্র রমজান উপলক্ষ্যে আজ বুধবার সকালে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারদা স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান, যেটি মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌছে দেওয়ার জন্য, এবং এই সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সত্যিকার একটি আদর্শ সমাজ গঠনে আমাদের ইমামগণসহ সাথে যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি এদেশে যতটুকু অসম্পূর্ণতা রয়েছে আপনাদের অবদানের মাধ্যমে সম্পূর্ণ হবে। আজকে স্বাধীনতা দিবসেই এই দিনে, স্বাধীনতা অর্জনের পরেও যে অপ্রাপ্তি রয়েছে সেগুলো যাতে আমরা সম্পূর্ণভাবে প্রাপ্ত হই সে জন্য আপনারা কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো: আশিক নূর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মনছুফ সহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিত্র রমজান উপলক্ষ্যে সিলেট নগরীর ইমাম-মুয়াজ্জিদগণকে সম্মানী প্রদান

আপডেট সময় : ০৫:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫