ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন এক্স অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ না পাওয়ায় বিভক্ত ডিবি, মামলা নিয়ে অনিশ্চয়তা

খন্দকার আব্দুল মুক্তাদিরের ‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শীর্ষক ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সিলেটের সার্বিক উন্নয়নে ১১ দফা অঙ্গীকার ও বাস্তবায়ন রূপরেখা সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শীর্ষক এই ইশতেহারে সিলেট মহানগর ও সদর উপজেলার উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাজিটুলাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচিত হলে সিলেটের সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের ও প্রবাসের বিশিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘আকাঙ্খার সিলেট’ নামে একটি উচ্চ পর্যায়ের উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ সকল খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

তিনি বলেন, সিলেটে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন তার প্রথম অগ্রাধিকার। এ লক্ষ্যে শ্রমঘন শিল্প স্থাপন, আইটি ও ইনোভেশন হাব গড়ে তোলা, তরুণদের জন্য আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এবং ‘ওয়ান স্টপ ক্যারিয়ার অ্যান্ড জব সেন্টার’ চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, সহজ শর্তে ঋণ ও স্টার্টআপ সহায়তা দেওয়া হবে।

কৃষি আধুনিকায়নের অংশ হিসেবে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করে বাড়তি ফসল উৎপাদন, আধুনিক মৎস্য চাষ ও একুয়াফনিক্স প্রযুক্তি সম্প্রসারণ, কোল্ড স্টোরেজ ও এগ্রো-প্রসেসিং ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্যখাত নিয়ে খন্দকার মুক্তাদির বলেন, কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানোন্নয়ন, সদর হাসপাতাল পূর্ণক্ষমতায় চালু এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেটকে আন্তর্জাতিক মানের ডেন্টাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

নারীবান্ধব নগরী গড়তে নারীদের জন্য মানসম্মত পাবলিক টয়লেট, ডে-কেয়ার সেন্টার, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও বিপণন সহায়তা এবং যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষামূলক কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

নগর উন্নয়ন ও পরিবেশ রক্ষায় জলাবদ্ধতা নিরসনে সুরমা ও চেঙ্গের খাল খনন, প্রাকৃতিক খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ এবং খেলাধুলা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান খন্দকার মুক্তাদির।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ আধুনিকায়ন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, যানজট নিরসনে মাল্টিলেভেল পার্কিং ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খন্দকার আব্দুল মুক্তাদিরের ‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শীর্ষক ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬