সনাতন সম্প্রদায়ের পাশে ধানের শীষ: সিলেটে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সভা
ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময়
- আপডেট সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি শনিবার সিলেটের একটি স্থানীয় কমিউনিটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি আলতাফ চৌধুরি জুয়েল ও কামরান জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হয়। সভায় যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা ও কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কাজল ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিক ভয়েজ গ্লোবালের চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই।
মতবিনিময় সভার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-১ আসনের ধানের শীষের কান্ডারী ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়—যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হোসেন চৌধুরী, গীতা সংগঠনের সভাপতি রেবুল তালুকদার, সিলেট জেলা ট্রাক কাভার ভ্যান মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল, মাতৃভক্তি সমিতির সভাপতি সঞ্জয় সরকার, একতা সমিতির সভাপতি ক্লিপেশ রায়, জুলাই গণআন্দোলনে নিহত পঙ্কজ কুমার কর-এর পিতা নিখিল চন্দ্র কর, প্রেস ক্রিস্টেরিয়ান চার্চের ডিকন নিঝুম সাংমা, দুবাই থেকে আগত যুবদল নেতা মোঃ রাসেল, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান হারুন, ফিলিপ সমদ্দার, কামরুন নাহার চৌধুরী তিন্নি, সুদীপ সেন বাপ্পু, চন্দন ভৌমিক, সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী মুস্তাফা কামাল পাশা মওদুদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলানী, লন্ডন বিএনপি নেতা মিসবা উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য বি.পি. দেব শুভ, মহানগর সদস্য নির্ঝর রায়, যুক্তরাষ্ট্র থেকে আগত সাইফুর রহমান হারুন, ইংল্যান্ডের কালচেস্টার বিএনপির সভাপতি মিজবা উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন এবং আগামী ১২ তারিখ ভোটারদের ভোরেই দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, তিনি সিলেটের সন্তান হিসেবে তারেক রহমানের দেশ ও জাতির উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে সিলেটবাসীর সুখ-দুঃখের সাথী হতে চান এবং সিলেটের উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে সম্পৃক্ত করবেন।
খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে বলেন, সিলেট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মনিপুরী, খাসিয়া সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর পূর্বপুরুষদের আবাসভূমি। ধর্মীয় সম্প্রীতি আরও দৃঢ় করে ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নেওয়াই তার অঙ্গীকার। তিনি কৃষি ও শিল্প খাতে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়ে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজ খন্দকার পায়েল বলেন, জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ বিএনপি পরিবারের একটি সর্বস্তরের প্ল্যাটফর্ম, যেখানে ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিএনপিকে শক্তিশালী করতে পারবে। তিনি বলেন, “সিলেটের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন”—এই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ এগিয়ে যাচ্ছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মৌসুমি ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম চৌধুরী মনসুর, মুরাদ আহমদ, মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন, আব্দুল হক সুন্না, সিরাজ আহমদ, রজৎ দত্ত চৌধুরী, মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য সফিকুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মোহাম্মদ আরিফ, সাবেক কাউন্সিলর দিবা রানি দে বাবলি, মহানগর জমিয়তে ওলামা ইসলামের সহ-সাধারণ সম্পাদক মৌলানা ওয়ারিস উদ্দিন, ফখরুদ্দিন রাজি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুদীপ বৈদ্য, মলয় দা ধর, ঝলক আচার্য, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক দেওয়ান আরাফাত জাকি, ১৯ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক এনাম খান, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি ও ছাত্রদল নেতা সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুক্তরাজ্য সিটি ক্লাবের সহ-সভাপতি সেলিম হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ গাজী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন কামরান, শাহেদ আহমেদ, জাসাস ইউরোপের কো-অর্ডিনেটর ফয়সাল আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোহাম্মদ আকিরুল ইসলাম চৌধুরী জিলান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাহিদুল ইসলাম মাহি, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসাইন, দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক নাহিদ আহমদ, রাহি আহমদ, নগর নিউজ ২৪-এর সাংবাদিক মোঃ শামীম খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।















