ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কলকাতায় গ্রেপ্তার, ১৪ দিনের রিমান্ড

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে আদালত দুজনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এসটিএফ সূত্র জানায়, শনিবার ও রোববারের মধ্যবর্তী রাতে বাংলাদেশ সীমান্তঘেঁষা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে এসটিএফ। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সর্বশেষ তাদের অবস্থান ছিল বনগাঁ এলাকায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী কর্মকর্তারা।

গত ১২ ডিসেম্বর ঢাকায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার।

হাদি হত্যা মামলার তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ একাধিক ব্যক্তির নাম সামনে আসে।

এদিকে তদন্তে ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। গত ২৩ ডিসেম্বর আদালত তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন এবং একই দিনে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রাথমিক এসব তথ্যের ভিত্তিতে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কলকাতায় গ্রেপ্তার, ১৪ দিনের রিমান্ড

আপডেট সময় : ১০:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬