ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

হত্যার হুমকির ঘটনায় জিডি করলেন সাংবাদিক আব্দুল হাছিব:অনলাইন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব কে গত বুধবার (২৫সেপ্টেম্বর) রাতে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করেছে অজ্ঞাত এক ব্যক্তি।

এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার রাত ১০টা ৯মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭৮০১৯৭১৪৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭১১৩০২২১০ মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল হাছিব তার নিরাপত্তা ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, সাংবাদিক আব্দুল হাছিব দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার, জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি ও সকালের সময় এর দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন৷ এছাড়া তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে সাংবাদিক মো: আব্দুল হাছিব কে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যার হুমকি গভীর উদ্বেগজনক।গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হত্যার হুমকির ঘটনায় জিডি করলেন সাংবাদিক আব্দুল হাছিব:অনলাইন প্রেসক্লাবের নিন্দা

আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪