ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
“সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক বিজয় দিবসে শাহী ঈদগাহ যুব ও ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসবমুখর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ ২ জন গ্রেফতার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

খালাতো ভাইবোন থাকার সুবাদে তাদের মধ্যে প্রায়শই ঝগড়াবিবাদ লেগেই থাকতো

স্ত্রীর গলা কাটা লাশের পাশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্বার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর পৌর এলাকার বার্লিংটন মোড় সংলগ্ন বসুন্ধরা কলোনিতে তামান্না ইসলাম পিনু (১৬) নামের এক গৃহবধূর গলা কাটা লাশের পাশ থেকে ঝুলন্ত অবস্থায় তামান্নার স্বামী মেহেদী হাসান শুভ (২২)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পুলিশ বসুন্ধরা কলোনির ডাক্তার কচির বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান শুভ ও পৌর এলাকার লিটনের মেয়ে তামান্না ইসলাম পিনু। নিহতরা স্বামী স্ত্রীর ব্যতীত সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার পর গত এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয় শুভ এবং তামান্না। এরপর থেকে তারা মাইজদীর বসুন্ধরা কলোনির তামান্নাদের বাসায় থাকতেন। একই বাসায় তামান্নার মা ও ভাইও থাকেন।

সোমবার সকালে তাদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে তামান্নার বড় ভাই হোসেন আহম্মেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শুভ তার স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যনের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালাতো ভাইবোন থাকার সুবাদে তাদের মধ্যে প্রায়শই ঝগড়াবিবাদ লেগেই থাকতো

স্ত্রীর গলা কাটা লাশের পাশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্বার

আপডেট সময় : ০৯:২৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪