ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ড. ইউনূস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

সেনাসদর নির্বাচনী পর্ষদ- ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (৬ অক্টোবর) সেনাবাহিনী সদর দফতরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাহিনীরটির কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

ড. ইউনূস বলেন, দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। এর ফলে সেনাবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এই পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ড. ইউনূস

আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪