ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে এক যুবককে হত্যার অভিযোগ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জের এক যুবককে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়।

মঙ্গলবার রাতে সিলেট নগরের আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপরণকারীদের মারধরে আরও এক যুবক আহত হয়েছেন।

মারা যাওয়া ওই যুবকের নাম আবুল হাসান (২৬)। তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ কলাশহর গ্রামে। বুধবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে আবুল হাসানের পরিবার। আহত যুবক আবুল হাসানের চাচাতো ভাই।

নিহত যুবকের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর থেকে সিলেটে আসার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন আবুল হাসান ও তাঁর চাচাতো ভাই। এ সময় ওই সিএন‌জিচা‌লিত অটোরিকশায় দুই যুবক বসা ছিলেন। গোলাপগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে আরও দুই যুবক অটো‌রিকশায় ওঠেন। পরে অটোরিকশাটি সিলেটের দক্ষিণ সুরমার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে আরও এক যাত্রী ওঠেন।

এরপর অটোরিকশায় থাকা আবুল হাসান ও তাঁর চাচাতো ভাইকে কৌশলে অজ্ঞান করা হয়। পরে অপহরণকারীরা তাদের নগরীর আম্বরখানা এলাকার একটি ভবনের ছাদে নিয়ে যান। এ সময় অপহরণকারীরা তাদের মারধর করে মুক্তিপণের জন্য তাদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলেন। কিন্তু এ কথা না শোনায় অপহরণকারীরা মারধর করে আবুল হাসানকে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং তার চাচাতো ভাইকেও মারধর করে।

পরে অপহরণকারীরা সেখান থেকে চলে গেলে আবুল হাসানের চাচাতো ভাই ভবনের নিচে গিয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে আবুল হাসানের অবস্থার অবনতি হলে তাকে নি‌বিড় প‌রিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার জন‌্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে আবুল হাসান মারা যান।

আবুল হাসানের খালাতো ভাই আরব আলী জানান, আবুল হাসানের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, স্বজনেরা বুধবার বিকেলে আবুল হাসানের লাশ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ আবুল হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সিলেট কোতোয়া‌লি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, তি‌নি সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের সঙ্গে কথা বলেছেন।‌ বিষয়‌টি তদন্ত করা হচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো অনলাইন সংস্করণ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে এক যুবককে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪