ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, প্রমাণের পরও ‘তিরস্কার’ দণ্ডে পার পেলেন পুলিশ সুপার হান্নান!

সিলেটে পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষাসামগ্রী নিয়ে গবেষণা বিষয়ে কর্মশালা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে তাদের জন্য উপযোগী ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী নিয়ে এক বছরব্যাপী গবেষণা শেষে কর্মশালা অনুষ্ঠিত হলো সিলেটে।

সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় এবং এস.এন.ভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অর্থায়নে এই গবেষণা চালায় ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান কনসিলিয়ারি প্রাইভেট লিমিটেড।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, এস. এন. ভি-র সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মোসা. রহিমা বেগম, বিজনেস অ্যাডভাইজর রাজিয়া সুলতানা ও ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজর সুমন আলী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কনসিলিয়ারির প্রতিনিধি কামরুল হাসান ও শাবনুর রহমান দোলা। উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান পরিদর্শক মো. ফারুক আহমদ, তত্ত্বাবধায়ক আদায়কারী নাজিম বখতসহ কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, গত ১ বছর ধরে সিলেট, গাজীপুর ও যশোরের ৪৫ জন বর্জ্য সংগ্রহকারী কর্মীকে নিয়ে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণার পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্নতা কাজে কর্মরতদের কাজের প্রকৃতি, প্রয়োজন এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এবং মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে সুরক্ষা সামগ্রীর একটি চূড়ান্ত ডিজাইন তৈরি করা হয়েছে।আধুনিক ‘হিউম্যান সেন্টার্ড ডিজাইন’ও আন্তর্জাতিক মান সংস্থা আই.এস.ও ৯২৪১-২১০ অনুসরণ করে দুই ধাপে এসব সামগ্রী ডিজাইন করা হয়।

অনুষ্ঠানের শেষে নতুন ডিজাইনের সুরক্ষাসামগ্রীর চূড়ান্ত রূপ উন্মোচন করা হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ও তরল বর্জ্য অপসারণের কাজ করেন পরিচ্ছন্নতা কর্মীরা।তাদের জন্য মানসম্মত সুরক্ষাসামগ্রী থাকা প্রয়োজন; এই উপলব্ধি থেকেই গবেষণার উদ্যোগ। এতে সহায়তা করেছে সিলেট সিটি কর্পোরেশন।আশা করা হচ্ছে, এই উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষাসামগ্রী নিয়ে গবেষণা বিষয়ে কর্মশালা

আপডেট সময় : ০১:০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫