ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
“সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক বিজয় দিবসে শাহী ঈদগাহ যুব ও ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসবমুখর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ ২ জন গ্রেফতার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

সিলেটের লালবাজারে হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১২:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারের একটি হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে লালবাজার হোটেল আল আমিনের তৃতীয় তলার ২৫ নম্বর কক্ষে থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম মাসুক মিয়া (৫২)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জের আব্দুল ওয়াহাবের ছেলে।

কোতায়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, হোটেলের ২৫ নম্বর কক্ষে থাকা একজন বর্ডার দরজা খুলতেছে না দেখে হোটেল বয় আবদুস সালাম কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। কোন সাড়া শুব্দ না আসার কারণে হোটেলের ম্যানেজার কোতোয়ালী থানাকে অবগত করেন।

পরে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ও ওসি তদন্ত এবং ফাঁড়ী ইনচার্জ ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমের দরজার ভেঙে ভিতরে প্রবেশ করেন।

তারা রুমে ডুকে দেখতে পান একটি গামছার মাধ্যমে হোটেল রুমে থাকা সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো একটি লাশ ঝুলন্ত অবস্থায় আছে।

পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা সহকারী পুলিশ কমিশনার ও্ই ব্যক্তির লাশটি উদ্ধার করেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠান। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সূত্র: দৈনিকসিলেট.কম

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের লালবাজারে হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪