ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটের তওফিক মাহবুব চৌধুরী পিবিআই প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, সিলেটের সন্তান মো. তওফিক মাহবুব চৌধুরীকে। তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

গত সোমবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিতপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষাবিদ পরিবারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন।

তার পিতা সর্বজনশ্রদ্ধেয় মরহুম এম.এ মান্নান চৌধুরী সিলেট এম.সি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা নূর-রওশন চৌধুরী ছিলেন একজন রত্নগর্ভা জননী। তিনি সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো, লাইবেরিয়া ও ডারফুর, সুদান মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের তওফিক মাহবুব চৌধুরী পিবিআই প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন

আপডেট সময় : ১০:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪