ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে শফিকুল হক মুসলিম সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জের নিমাদলে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারের অর্থায়নে নব নির্মিত ‘শফিকুল হক মুসলিম সেন্টার’ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে শফিকুল হক মুসলিম সেন্টার প্রঙ্গনে এ অনুষ্টান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম। প্রধান আলোচক ছিলেন হাফিজ মাওলানা ফখর উদ্দীন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি (রঃ)।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) এর ব্যুরোচীফ বিশিষ্ট সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, সরকারি এমসি একাডেমী গোলাপগঞ্জের সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী কয়েছ।

এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব হাজী আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও স্হানীয় ইউপি সদস্য রুহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তারা নিমাদল গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী এমাদ আহমদ লিটনের পরিবারের পক্ষ থেকে শফিকুল হক মুসলিম সেন্টার নামক ধর্মীয় এ প্রতিষ্ঠান স্হাপন করায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সুদুর প্রবাসে থেকে দেশ ও মাতৃকার টানে স্বদেশে জনহিতকর এসকল কার্যক্রমের মাধ্যমে দেশপ্রেম ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা অনন্য দৃষ্টান্ত স্হাপন করে চলছেন। তাদের এসব কার্যক্রমের প্রতি সম্মান সমর্থন জানিয়ে এটাকে এগিয়ে নিতে তারা সবধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে সেখানে সকলের কল্যাণ কামনা করে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক লোক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেটের গোলাপগঞ্জে শফিকুল হক মুসলিম সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪