শিরোনাম ::
সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরীকে দেখতে বিএনপি নেতৃবৃন্দ
আহমদ নাহিদ
- আপডেট সময় : ০৫:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাই-শাল্লার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ সিলেটের স্হানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আজ অপরাহ্ণে তাঁকে দেখতে যান সিলেট সিটির ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, পাওয়ার নিউজ বিডি টোয়েন্টিফোর এর বার্তা সম্পাদক আহমদ নাহিদ, মুতাহির আহমদ।
এসময় নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।আলাপকালে নাসির উদ্দিন চৌধুরী বলেন, তিনি সিলেট এমসি কলেজ ও মৌলভীবাজার সরকারি কলেজের ভিপি ও জিএস ছিলেন। তিনি জানান, রাজনীতিতে তিনি কখনও নীতি বিসর্জন দেননি বা আপোষ করেননি। বর্তমানে রাজনীতি নিয়ে তাঁর কোনো আপসোস নেই।















