ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

সম্পর্ক ভাঙা আত্মহত্যায় প্ররোচনা নয়: ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

প্রেমিকা বা প্রেমিকাকে অন্য কাউকে বিয়ে করতে বলা আত্মহত্যায় প্ররোচনা নয় বলে রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট।

সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী, প্রেমিকের পরিবারের সদস্যেরা তাঁর জন্য জীবনসঙ্গিনীর খোঁজ শুরু করেন। ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন প্রেমিকা। প্রেমিক পরামর্শ দেন, নিজের পরিবারের পছন্দের কোনও পাত্রকে বিয়ে করুন প্রেমিকাও। এর পরেই প্রেমিকা আত্মঘাতী হন।

প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে পুলিশ। সংশ্লিষ্ট হাই কোর্ট ওই মামলা খারিজ করতে রাজি হয়নি। ফলে অভিযুক্ত সুপ্রিম কোর্টে আপিল করেন।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের বক্তব্য, ‘সম্পর্ক ভাঙা ও হৃদয়ের বেদনা জীবনের অঙ্গ। এ ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে ও পরিবারের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে বলে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এ কথা বলা যাবে না। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নম্বর ধারায় মামলা এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।’ অভিযুক্তের বিরুদ্ধে মামলা খারিজ করেছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের মতে, যদি অভিযুক্ত তাঁর কাজের মাধ্যমে ক্রমাগত এমন পরিস্থিতি তৈরি করেন যার ফলে মৃত আত্মহত্যা করতে বাধ্য হন তাহলেই আত্মহত্যায় প্ররোচনার মামলা হতে পারে। সে ক্ষেত্রে ওই ব্যক্তি উস্কানি দিয়েছেন বলে অভিযোগ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সম্পর্ক ভাঙা আত্মহত্যায় প্ররোচনা নয়: ভারতীয় সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪