শিরোনাম ::
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ১২:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজ সকালে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সশস্ত্র বাহিনীর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সমন্বয়মূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিন বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সাক্ষাৎ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈঠকে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।















