ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

মেধা-মনন বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই: কয়েস লোদী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

সিলেট নগরীর চৌকিদেখী সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের সোনালী প্রজন্ম মেধাবৃত্তি, বার্ষিকী ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী কলেজ প্রাঙ্গনে শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিশুর মেধা-মননের সুষম বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। শিশুদের জীবনে মা-বাবার পর সুশিক্ষকের প্রভাব থাকে সবচেয়ে বেশি। শিশুদের অভিভাবকদের এ বিষয়ে সজাগ-উদ্যোগ থাকতে হবে। শিশুর মেধা-মননের পরিপূর্ণ বিকাশে শিক্ষক-অভিভাবকের একাত্মতাও খুবই জরুরি। পরিবার ও স্কুল থেকে দেশপ্রেম এবং সুশিক্ষার গ্রহণ করে আমাদের সন্তানরা। আজকের শিশুর দ্বারাই ভবিষ্যতে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি সাধন সম্ভব। শিক্ষার অগ্রগতি জন্য প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার আলোকে আমাদের সন্তানদের আলোকিত সু-শিক্ষিত, সু-শৃঙ্খল, কর্মঠ ও আদর্শবাদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সৈয়দ নাসির উদ্দিন (রা:) স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শওকত আলী, কলেজের পরিচালক সাইফুল ইসলাম, ফয়েজ উদ্দিন, মুফতি নোমান বিন আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক জাকিয়া আক্তার, আমিনা আক্তার তিন্নি, ফাতেমা জান্নাত মনি, পিংকী দেব আঁখি, নাছিমা আক্তার, আরিফা আক্তার আশা, মুন্নি আক্তার, আফিয়া আক্তার আখি, তামান্না আক্তার, সাদিকুর রহমান, সাবেরা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেধা-মনন বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই: কয়েস লোদী

আপডেট সময় : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪